মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ - ০০:১১
পশ্চিমবঙ্গে "ইমাম মাহদী (আ.) ও মারজাঈয়াত" শীর্ষক আলোচনা সভা

পশ্চিমবঙ্গের ঘোনারবন এলাকায় "ইমাম মাহদী (আ.) ও মারজাঈয়াত" শীর্ষক তাবলীগী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যাতে ১৫ জনেরও বেশি আলিম ও প্রায় ১৫০ থেকে ২০০ মুমিন অংশগ্রহণ করেন, পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক তরুণও উপস্থিত ছিলেন।

হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ঘোনারবন, পশ্চিমবঙ্গ/ পশ্চিমবঙ্গের ঘোনারবন এলাকায় "ইমাম মাহদী (আ.) ও মারজাঈয়াত" শীর্ষক তাবলীগী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যাতে ১৫ জনেরও বেশি আলিম ও প্রায় ১৫০ থেকে ২০০ মুমিন অংশগ্রহণ করেন, পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক তরুণও উপস্থিত ছিলেন।

পশ্চিমবঙ্গে "ইমাম মাহদী (আ.) ও মারজাঈয়াত" শীর্ষক আলোচনা সভা

অনুষ্ঠানটির আয়োজন করেছিল ভারতস্থ আয়াতুল্লাহ শায়খ মুহাম্মদ ইয়াকুবীর দপ্তর, আলিয়া একাডেমির সহযোগিতা ও তত্ত্বাবধানে। অনুষ্ঠানে গায়বতের যুগে মারজাঈয়াতের প্রয়োজনীয়তা, দ্বীনি পথনির্দেশনায় তার ভূমিকা এবং মুমিন ও তরুণদের সঙ্গে মারজাঈয়াতের দৃঢ় সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

পশ্চিমবঙ্গে "ইমাম মাহদী (আ.) ও মারজাঈয়াত" শীর্ষক আলোচনা সভা

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে, যা করার সৌভাগ্য অর্জন করেন শায়খ আরশাদ আলী কুম্মী। এরপর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শায়খ জমশেদ আলী কুম্মী গায়বতে কুবরার যুগে মারজাঈয়াতের প্রয়োজনীয়তা ও তার সুফল বিষয়ে বক্তব্য প্রদান করেন এবং দ্বীনি আলিম ও নির্ভরযোগ্য রাবীদের প্রতি প্রত্যাবর্তনের গুরুত্ব বর্ণনা করেন।

পশ্চিমবঙ্গে "ইমাম মাহদী (আ.) ও মারজাঈয়াত" শীর্ষক আলোচনা সভা

এ উপলক্ষে আহলে বাইত (আ.)-এর কবি মিজান গাজী আমিরুল মুমিনীন ইমাম আলী (আ.) ও ইমাম মাহদী (আ.)-এর প্রশংসায় কবিতা পরিবেশন করেন,  হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ কায়েদ আব্বাস রিজভী ইমাম হাসান আসকারী (আ.)-এর শানে এক কবিতাময় শ্রদ্ধানিবেদন পেশ করেন।

পশ্চিমবঙ্গে "ইমাম মাহদী (আ.) ও মারজাঈয়াত" শীর্ষক আলোচনা সভা

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শায়খ মাকবুল হুসাইন কুম্মী, মারজাঈয়াতের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন এবং আয়াতুল্লাহ শায়খ মুহাম্মদ ইয়াকুবীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুমিন ও তরুণদের প্রতি বিশেষ মনোযোগ এবং তাদের দ্বীনি ও ফিকরি পথনির্দেশনার জন্য এমন অনুষ্ঠান আয়োজনের প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

পশ্চিমবঙ্গে "ইমাম মাহদী (আ.) ও মারজাঈয়াত" শীর্ষক আলোচনা সভা

মাওলানা শায়খ আসগর আলী গাইন মারজাঈয়াতের সঙ্গে সম্পৃক্ততার সুফল এবং তা থেকে দূরে থাকার ক্ষতি নিয়ে আলোচনা করেন এবং মুমিনদের তাদের দ্বীনি বিষয়ে নির্ভরযোগ্য মারজাদের প্রতি প্রত্যাবর্তনের তাগিদ দেন।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ ফিরোজ হুসাইন জায়দী বর্তমান যুগে ইলমী, দ্বীনি ও ফিকরি অনুষ্ঠানের প্রয়োজনীয়তা এবং মুমিন ও মারজাঈয়াতের মধ্যে দৃঢ় সম্পর্কের গুরুত্বের উপর আলোকপাত করেন, আয়াতুল্লাহ ইয়াকুবির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শায়খ মাসুম আলী গাজী এই ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য এবং বিশেষত তরুণদের দ্বীনি ও ফিকরি শিক্ষায় তার গুরুত্ব বর্ণনা করেন।

পশ্চিমবঙ্গে "ইমাম মাহদী (আ.) ও মারজাঈয়াত" শীর্ষক আলোচনা সভা

অনুষ্ঠানের সমাপ্তিতে দপ্তরের পক্ষ থেকে আয়াতুল্লাহ শায়খ মুহাম্মদ ইয়াকুবীর ছবি সম্বলিত ফ্রেম অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছয়টি হাইয়াতকে উপহার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানটি দুআ ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

পশ্চিমবঙ্গে "ইমাম মাহদী (আ.) ও মারজাঈয়াত" শীর্ষক আলোচনা সভা

অনুষ্ঠানে অংশগ্রহণকারী আলিম ও তরুণরা ভবিষ্যতেও এমন ইলমী, ফিকরি ও দ্বীনি অনুষ্ঠান আয়োজনের দাবি জানান, যাতে মুমিন বিশেষত তরুণ প্রজন্মকে গায়বতের যুগে মারজাঈয়াতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আরও অবহিত করা যায়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha